হবিগঞ্জের বানিয়াচংয়ে দুটি গ্রামে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলা সদরের বাসিয়াপাড়া ও প্রথমরেখ গ্রাম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাগরিব সেচ প্রকল্পের দখল নিয়ে বাসিয়াপাড়ার আনোয়ার হোসেন ও প্রথমরেখ গ্রামের জাহেদ খানের মধ্যে বিরোধ চলছে। মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সকালে রণ সাজে সজ্জিত হয়ে সেচ প্রকল্প দখল করতে যাবেন জাহেদ খান। এ খবরটি পেয়ে বাধা দিতে আনোয়ার হোসেন ও তার দলের লোকজনও রণ সাজে সজ্জিত হয়। থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, যাদের বাড়িতে অস্ত্রগুলো পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে।