বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও মানবাধিকারকর্মী আলী আকবর মাসুমকে সদস্যসচিব করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। গতকাল মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।