ফরিদগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই মেয়ের বাবাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এ সাজার আদেশ দেন। জন্ম নিবন্ধনে জন্মতারিখ পরিবর্তন করে ওই উপজেলার চরমান্দারি গ্রামের এক ব্যক্তি তাঁর মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ খবর পেয়ে ইউএনও একজন সরকারি কর্মকর্তা পাঠিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন।