পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে আজ মঙ্গলবার থেকে হিন্দুধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের বারুণী উৎসব শুরু হচ্ছে। ছোট শিংগা পরীক্ষিৎ চাঁদ সেবাশ্রম এ উৎসবের আয়োজন করেছে। এবার ৬৩তম বারের মতো এ উৎসব হচ্ছে। সেবাশ্রমের ধামকর্তা সুধন্য চাঁদ ঠাকুরের সভাপতিত্বে এ উৎসবে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তুম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিন দিনের এ উৎসবে শুভ অধিবাস, মতুয়াদল আগমন, স্নানযাত্রা, হরিযাত্রা, মীন মহোৎসব ও প্রসাদ বিতরণ করা হবে। এ উপলক্ষে গ্রামের নাটমন্দির প্রাঙ্গণে হস্ত ও কুটির শিল্প মেলা বসেছে।