সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বারোয়ারি মেলা বসেছিল। উপজেলার মহেশপুর গ্রামের ব্রাহ্মণ ইন্দ্রনারায়ণ সান্যাল বলেন, চৈত্র মাসের এ তিথিতে সনাতন ধর্মে বিশ্বাসীরা পাপমুক্ত হওয়ার জন্য স্নান উৎসবে মাতেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার ভোর থেকে উপজেলার ফুলজোড় নদীর তীরে ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী, রায়গঞ্জ পৌরসভার ধানগড়া ও ধানগড়া ইউনিয়নের নলছিয়া কাচারি বাড়িতে বারোয়ারি মেলা বসে। মেলায় গৃহস্থালির প্রয়োজনীয় নানা জিনিসের পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন রকমের মিষ্টান্ন, ঝুড়ি-মুড়কি ও মাছ। মেলা উপলক্ষে এলাকার বিভিন্ন গ্রামে এসেছেন জামাই-ঝিয়েরা।