সংক্ষেপ

বার্ষিক সভা

‘উন্নয়নের মহাসড়কে, বিদ্যুৎ আছে সকলের সঙ্গে’ স্লোগান সামনে রেখে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১৮তম বার্ষিক সদস্যসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমিতির নরবালাখানা এলাকার কার্যালয় চত্বরে এ সভায় সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. আবদুল হাই। প্রতিবেদন পেশ করেন সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, কোষাধ্যক্ষ শামিমা হোসেন ও সচিব রাজিয়া বেগম। সমিতির অতিরিক্ত মহাব্যবস্থাপক সনৎ কুমার ঘোষ চার সদস্যদের নতুন কমিটি ঘোষণা করেন। ২০০০ সালে শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয়। ২ হাজার ৯৩৪ কিলোমিটার বিদ্যুতের লাইন ও চারটি উপকেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার ৬৬২ জন গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করছেন। শরীয়তপুর প্রতিনিধি