সিলেটের বালাগঞ্জে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের শিরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—শিরিয়া গ্রামের হুসেন আলী (২৬), সেমন মিয়া (১৮) ও পাখি মিয়া (৩৫)। গুরুতর আহত দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালাগঞ্জ সদর ইউনিয়নের শিরিয়া গ্রামের পার্শ্ববর্তী গুড়াপুর হাওরের কিছু জমি নিয়ে ওই গ্রামের ইউনুছ আলী ও আলী মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল ওই জায়গা থেকে ইউনুছ আলীর লোকজন পানি সেচ করলে আলী মিয়ার লোকেরা বাধা দেয়। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই তিনজন আহত হন।