ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের সান ফ্লাওয়ার স্কুলের মাঠে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এই ঘোষণা দেন। এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেং, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমেদ খান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।