বাল্যবিবাহর আয়োজন মেয়ের বাবার কারাদণ্ড

ঢাকার দোহার উপজেলায় মেয়ের বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ইদ্রিস খান নামের এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমিন গত সোমবার এ রায় দেন। ইউএনও মোহাম্মদ আল-আমিন বলেন, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়েকে বিয়ে দেওয়া আইনত অপরাধ।