বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন ডায়ারকুম গ্রামের বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ দত্ত।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ডায়ারকুম গ্রামের নান্টু মোল্লার মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সানিয়াকে (১২) বিয়ে দেওয়া হচ্ছে—এ খবর পেয়ে গতকাল শুক্রবার ইউএনও রথীন্দ্র নাথ দত্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় নান্টু মোল্লা ইউএনওর কাছে অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন।