বাল্যবিবাহ বন্ধ

ফরিদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। গতকাল শুক্রবার বিয়েটি বন্ধ করা হয়। ফরিদপুর সদরের ইউএনও কে এম কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছি।’