নীলফামারীর জলঢাকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা ল্যাম্বের আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে গতকাল
শনিবার দুপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হক প্রধান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ওয়ারেছ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, শিক্ষক মো. নুরুজ্জামান ও মর্তুজা ইসলাম, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা নির্মলা রানী, মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বালিকাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।