বাসচাপায় নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় আবুল বাশার (২৫) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বালশাবাড়ি গ্রামে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, গতকাল বুধবার দুপুরে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বালশাবাড়ি বাজারে ঢাকাগামী যাত্রীবাহী বাস শাহজাদপুর ট্রাভেলস একটি নছিমনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে নছিমনটি দুমড়েমুচড়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাশারের মৃত্যু হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি