বাসসের সাংবাদিকদের অবসর ৬৫ বছরে

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিকদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুটি রিটের শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন। বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া ও বার্তা সম্পাদক আমিরুল মোমেনিন রিট দুটি করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, বর্তমানে বাসসের সাংবাদিকদের অবসরের বয়সসীমা ৬২ বছর। হাইকোর্ট ৬৫ বছরে উন্নীত করার নির্দেশ দিয়েছেন।