বাসের চাপায় এনজিও কর্মকর্তা নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গতকাল সোমবার বাসের চাপায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের সহকারী বিক্রয় কর্মকর্তা এবাদত খান (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত কর্মকর্তার স্ত্রী বাসচালকের বিরুদ্ধে মামলা করেছেন। এবাদত খানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামে।