চট্টগ্রামের হালিশহর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কামাল উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার হালিশহরের সবুজবাগ রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কামাল উদ্দিন ডায়াবেটিসের রোগী। সকালে প্রাতর্ভ্রমণে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।