বাসের ধাক্কায় মৃত্যু সড়ক অবরোধ

গোপালগঞ্জে গত বুধবার সড়ক দুর্ঘটনায় আহত ফন্টু চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে লোকজন গতকাল কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের কাঠিবাজার সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।ফন্টু চৌধুরীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড়ায়।