বাসের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় বাসের ধাক্কায় মনসুর (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মনসুরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন মনসুর। পথচারীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ এরপর সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।