বাসের ধাক্কায় রিকশারোহী নিহত

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় বাসের ধাক্কায় আবদুস সালাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস রিকশাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। সালাম মাছ নিয়ে নগরের কলসীদিঘিপাড়ের বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি কলসীদিঘিপাড়ের বাসিন্দা। এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী জানান, পোশাকশ্রমিকদের নিয়ে যাচ্ছিল একটি বাস। এ সময় বাসটি রিকশাকে ধাক্কা দিলে যাত্রী সালাম ঘটনাস্থলেই মারা যান।