একনজরে

বাস খাদে

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা একটার দিকে সদরপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের শ্যামপুরে এ ঘটনা ঘটে।যাত্রীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার সময় চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন। আহত ব্যক্তিদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গুরুতর আহত আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, পুলিশ বাসটি জব্দ করেছে। ফরিদপুর অফিস