ফরিদপুরে একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী দুই তরুণ। আজ সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ মহল্লার মসিউর রহমান ওরফে রোমান (২৬) ও সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের মো. জনি ফকির (২৭)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একে ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস বিকেলে ধুলদি বাজারে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের আরোহী রোমান ও জনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রইসউদ্দিন বলেন, দুর্ঘটনার পর একে ট্রাভেলের বাসের চালক পালিয়ে গেছেন।