বাস পোড়ানোর ঘটনায় তিনটি মামলা

গাজীপুরে গত সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালে তিনটি বাস পোড়ানোর ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা জয়দেবপুর থানায় ও একটি মামলা টঙ্গী থানায় হয়েছে। মামলাগুলোতে জামায়াত-শিবিরের ৭৩ নেতা-কর্মীর নাম উলে্লখ করে অজ্ঞাতনামা আরও ৩১৫ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় জামায়াত-শিবিরের পঁাচ কর্মীকে গ্রপ্তোর করেছে পুলিশ।