বাহুবলে সংঘর্ষ

হবিগঞ্জ জেলার বাহুবলে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩৫ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাতটার দিকে বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে।হাসপাতাল ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, বক্তারপুর গ্রামের কাঁচন মিয়ার জমির আইল গত শনিবার বিকেলে একই গ্রামের হাজি মনজব আলীর লোকজন কেটে ফেলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল রোববার সকাল সাতটায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।