মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের সরকারপাড়ায় গতকাল শনিবার গভীর রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাস জানান, তাঁর কাকা বিশ্বজিৎ কুমার বিশ্বাস ও দুলাল চন্দ্র বিশ্বাস একই বাড়িতে বসবাস করেন। দিবাগত রাত একটার দিকে একদল ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে বিশ্বজিৎ ও দুলালের পরিবারের সদস্যদের জিম্মি করে ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় একলাখ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে চলে যায়।