সব মসজিদে একই খুতবা পাঠের আহ্বান

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আগামীকাল শুক্রবারের জুমার নামাজে যে খুতবা পড়া হবে, তা সারা দেশের সব মসজিদে জুমার নামাজে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আগামীকাল শুক্রবার জুমার নামাজে যে খুতবা পড়া হবে, তা সারা দেশের সব মসজিদে জুমার নামাজে অনুকরণ ও অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররমের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল শুক্রবারের জুমার নামাজে যে খুতবা পড়া হবে, তা সারা দেশের সব মসজিদে জুমার নামাজে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। জুমার নামাজের খুতবার অনুলিপিও সব জায়গায় পাঠানো হয়েছে। খুতবার শিরোনাম করা হয়েছে ‘অশান্তি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরবি ও বাংলায় এ খুতবা তৈরি করা হয়েছে। দুই পৃষ্ঠার এ খুতবায় মুসল্লিদের প্রতি শান্তির ধর্ম ইসলামের নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে এবং সন্তান-সন্তুতিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

খুতবায় বলা হয়, ‘হে মুসলিমগণ! আপনারা আপনাদের সন্তান-সন্তুতির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদের পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।’

খুতবার শেষ দিকে বলা হয়, ‘সব শেষে আমরা আহ্বান করি আমাদের সন্তানদের, আমাদের যুবকদের সব সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকতে। হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন। একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।’

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবারের জুমার নামাজের খুতবা—