বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল (৬০) গত শনিবার রাতে সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন।এম এম ইকবাল ২০০৯ সালের ৭ এপ্রিল বিআরটিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বাসস।