বিএনএফকে নিবন্ধন না দিতে হুদার আবেদন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লেখা এই আবেদন নাজমুল হুদা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের কাছে হস্তান্তর করেন।
নাজমুল হুদা এ সময় সাংবাদিকদের বলেন, ‘আমি এখন আর বিএনএফে নেই। আমি বিএনপিতেই আছি। বিএনএফের আহ্বায়ক হিসেবে বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্তি দূর করতে দলটিকে বিলুপ্ত ঘোষণা করেছি। নির্বাচন কমিশনকেও নিবন্ধন না দিতে অনুরোধ করেছি।’