চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ নিজ কার্যালয়ে ফরিদগঞ্জ পৌর বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে মো. হারুন অর রশীদকে সভাপতি ও মো. আমানত গাজীকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বলেন, ফরিদগঞ্জের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।