বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা তদন্তে মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির আট সদস্যের তদন্ত দল কাল বৃহস্পতিবার কক্সবাজার যাবে। গতকাল মঙ্গলবার রাতে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপির তদন্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তদন্ত কমিটির প্রধান মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, কমিটির সদস্যরা বৃহস্পতিবার রওয়ানা হবেন। তাঁরা শুক্রবার কক্সবাজারের রামু ও উখিয়া, শনিবার টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করবেন।