বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

রাজশাহীর বাঘা উপজেলার জিরো পয়েন্টে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এক পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপির বাঘা পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তফিকুল ইসলাম এবং অপর পক্ষে ছিলেন যুবদলের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এ সময় দুই পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেলা সোয়া তিনটার দিকে বাঘা জিরো পয়েন্টে এ সংঘর্ঘের ঘটনা ঘটে। এ ঘটনায় তফিকুলের পক্ষের সামসুল ও নজরুল এবং আবদুল্লাহর পক্ষের সাইফুলকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।