ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, হরতালের প্রথম দিন গতকাল সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল ও পিকেটিং করে। দুপুরে মিছিল করতে গিয়ে স্থানীয় সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সমর্থকেরা মতিগঞ্জ বাসস্ট্যান্ডে মুখোমুখি হন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন।