বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক গতকাল রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারপারসন খালেদা জিয়া।বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।বৈঠকে চারদলীয় জোট সম্প্রসারণের সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।