লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত বাবু মিয়া কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।বিডিআর জানায়, গতকাল উপজেলার বামনদল সীমান্তের ৮৩৮ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশি ও ভারতীয় গরু ব্যবসায়ীদের যোগসাজশে গরু পারাপারের সময় বিএসএফের সদস্যরা সাতটি গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেলাল হোসেন (২৫) নিহত হন। নিহত যুবকের লাশ বিএসএফ নিয়ে গেছে।