কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে গতকাল সোমবার সকালে নুর ইসলাম (২৮) নামের বাংলাদেশি এক দিনমজুর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিজিবি ও এলাকাবাসীর কয়েকজন জানান, গতকাল সকাল সাতটায় ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের ৯৪৬ নম্বর পিলারের ৫ নম্বর সাব-পিলারের পাশে শূন্যরেখায় কয়েকজন দিনমজুর জমির উদ্দিনের জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের দিনহাটা থানার ঝিকড়ি বিওপির টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে হঠাৎ কয়েকটি গুলি ছোড়েন। এতে ভেল্লীটারী গ্রামের দিনমজুর নুর ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন।