জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। কাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এই সভা বসবে। সিন্ডিকেটের একাধিক সদস্য প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় নার্স নিয়োগ ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সিন্ডিকেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। ২৮ সদস্যবিশিষ্ট এই সংস্থার ১১ জন সদস্য উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনজন সংসদ সদস্য। বাকিরা সরকারের বিভিন্ন সংস্থার ও গণমাধ্যম প্রতিনিধি। সম্প্রতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০ নার্স নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ প্রতিনিধি