চাঁদপুরের মতলব পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রেহেনা আক্তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন বিএসএস পাস। কিন্তু পোস্টারে নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ পাস। জানতে চাইলে রেহেনা আক্তার মুঠোফোনে বলেন, গত নির্বাচনেও তাঁর পোস্টারে একই ভুল হয়েছিল। হলফনামায় দেওয়া তথ্যই সঠিক। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|