বিক্ষোভ আজ

সারা দেশে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার গতকাল বুধবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন।
পবিত্র ঈদুল আজহার আগেই ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর আটক শীর্ষস্থানীয় নেতাদেরসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।