সম্প্রতি গুলশান ও শোলাকিয়াসহ সারা দেশে জঙ্গি হামলাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গতকাল সন্ধ্যা ছয়টায় বাংলাহিলি বাজারের দলীয় কার্যালয় থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মণ্ডলের সভাপতিত্বে সমাবেশ হয়। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।