বিচারকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতি থেকে সাখাওয়াত হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। সমিতির সভাপতি এ জেড এম ফিরোজ জানান, সাখাওয়াত হোসেন বিচারকের ওপর ক্ষিপ্ত হয়ে সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছেন।