প্রয়াত বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশিষ্ট নাগরিকদের এক সভায় বছরব্যাপী অনুষ্ঠান সম্পাদনের জন্য এ কমিটি করা হয়। এতে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে চেয়ারপারসন করা হয়। অজয় রায়, মালেকা বেগম ও আয়শা খানমকে সহ-চেয়ারপারসন এবং বাসুদেব ধরকে সদস্যসচিব করে নির্বাহী কমিটি গঠন করা হয়। বছরব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে দেবেশ চন্দ্র ভট্টাচার্যের জীবনী নিয়ে আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব ও স্মারকগ্রন্থ প্রকাশ। বিজ্ঞপ্তি।