চলতি বছরের প্রথম ১১ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৬৭ জন। একই সময়ে গুম হয়েছেন ২৪ জন নাগরিক। মানবাধিকারবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘অধিকার’ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। গতকাল শনিবার এটি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, বিচারবহির্ভূত হত্যার মধ্যে ৫১ জনকে কথিত ক্রসফায়ারে এবং বাকিদের নির্যাতন, গুলি করে অথবা পিটিয়ে হত্যা করা হয়েছে।