বিচারের দাবি

চার মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবিতে গোপালগঞ্জে কমিউনিস্ট পার্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও সহকর্মীরা অংশ নেন। এর আগে আবু হোসেনের নেতৃত্বে শহরতলির আড়পাড়ায় কমরেড অলিউর রহমানের কবরে ও পৌর শ্মশানে অন্য চারজনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। ১৯৭৩ সালের ১০ মার্চ এই চার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়।