আর কয়েক দিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এরই মধ্যে মূর্তি তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ। ছবিটি গত শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রাম থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
দুর্গা পূজার বিজয়া দশমীর সরকারি ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর ছুটি ২৩ অক্টোবর উল্লেখ ছিল।