বিডিআরের বিওপিতে মোটরসাইকেল বিতরণ

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিওপিগুলোতে (বর্ডার অপারেশন পোস্ট) টহল বাড়াতে ৮৬টি মোটরসাইকেল বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিআর পুনর্গঠনের রূপরেখার অংশ হিসেবে এ সুবিধা দেওয়া হচ্ছে বলে বাহিনীটির কর্মকর্তারা জানান।বিডিআর সদর দপ্তরের সূত্র জানায়, প্রথম পর্যায়ে জয়পুরহাট, যশোর, কুমিল্লা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফুলবাড়ী ও সাতক্ষীরা সীমান্তের চোরাচালানপ্রবণ এলাকার ৪৩টি বিওপির প্রত্যেকটিতে দুটি করে মোটরসাইকেল দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী সব বিওপিতে মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে টহল জোরদার করা হবে বলে বিডিআর জানিয়েছে।