সংক্ষেপ

বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উদ্যোগে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ বিতর্ক হয়। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও মাদ্রাসার ২৬ জন শিক্ষার্থী বিতর্কে অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ। ইউএনও মকবুলহোসেন, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পারভীন সুলতানা, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রণব প্রসন্ন মিস্ত্রি ও ওজোপাডিকোর কর্মকর্তা কাজী মনিরুজ্জামান প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। ঝালকাঠি সংবাদদাতা|