সংক্ষেপ

বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল সোমবার বিকেল চারটার দিকে বিদায়ী জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পীরগঞ্জ উপজেলা পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র ২০১২ সালের ৪ অক্টোবর ঠাকুরগাঁওয়ে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার।