সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) পক্ষ থেকে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী, পিএসসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিএইউএসটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আবুল হোসেন পিএসসির সভাপতিত্বে সৈয়দপুর সেনানিবাসের বিএইউএসটি মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠান হয়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, বীরপ্রতীক এএফডব্লিওসি পিএসসি, বিএইউএসটির প্রকল্প পরিচালক (প্রজেক্ট ডিরেক্টর), ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।