বিদেশে অবস্থানরত আসামিদের (বাংলাদেশের নাগরিক) বিচারের মুখোমুখি করার জন্য তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ২০ মার্চ এ বিষয়ে আদেশ জারি করলেও গতকাল বৃহস্পতিবার সেটি প্রকাশ করে। এই টাস্কফোর্স বিদেশে অবস্থানরত আসামিদের তালিকা প্রণয়ন করে তাদের অবস্থান চিহ্নিত করবে।