চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার না করার উপদেশ দিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের সময় মা-বাবাকে সঙ্গে নিয়ে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
গতকাল নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ পরামর্শ দেন তিনি।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে লেখাপড়া করে ভালো ফল করার পাশাপাশি খেলাধুলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. কামরুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনজুর মোর্শেদ প্রমুখ।