সংক্ষেপ

বিদ্যুতায়ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আটটি গ্রাম পল্লী বিদ্যুতের আওতায় এসেছে। ইউনিয়নের আটটি গ্রামের ১২ দশমিক ২৯৫ কিলোমিটার এলাকায় ৭৩৬ জন গ্রাহক বিদ্যুৎ-সুবিধা পাচ্ছেন। এ উপলক্ষে দৌলতদিয়া আক্কাছ আলী হাইস্কুল মাঠে গত শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া প্রমুখ।